শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিদ্ধার্থ রায় একই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠে সিদ্ধার্থ প্রতিদিনের মতো খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশে সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, ওই ঘরের টিনের দরজার উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল।অসাবধানতাবশত তারটি কেটে টিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দরজাটি স্পর্শ করায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক