শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

পঞ্চগড়ে নদীতে গোসলে নেমে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে মাসুদ আল মামুন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন মাসুম আল মামুন। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। এদিকে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়া হলে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ডুবন্ত অবস্থায় ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তবে পরিবারসহ স্থানীয়দের ধারণা, ব্যবসায়ী মাসুম আল মামুন নদীতে গোসল করতে নেমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক