শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর প্রেসক্লাব

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সুরঞ্জন তালুকদার, মধনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২১ জুলাই) দুপুরে নবজাতকের খোঁজখবর নিতে গিয়ে প্রেসক্লাবের নেতারা বাচ্চাটির জন্য নগদ অর্থ, বস্ত্রসামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বাকাতলা গ্রামের একটি রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে শিশুটিকে বাঙালভিটা গ্রামের চিকিৎসক ডা. মোস্তফা মিয়া নিজের জিম্মায় নিয়ে যান এবং স্ত্রী মোছা. হাসিনা বেগমের সঙ্গে মিলেই শিশুটির লালন-পালন শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে ডা. মোস্তফা মিয়ার পরিবারের কাছে।

শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন, আমার স্বামী রাস্তায় পড়ে থাকা এই অবুঝ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি মায়ের মতো করে তাকে লালন-পালন করছি। সমাজ ও প্রশাসনের পক্ষথেকে আমাকে দায়িত্ব দিলে আমি আজীবন এই শিশুটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই।

সহায়তা প্রদানকালে প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তার বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশা করি, রাষ্ট্র এবং সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। যেন সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরাও সাংবাদিকদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক