শিরোনাম :
পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন  
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বোদায় মধ্যরাতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ গুরুতর আহত দুই 

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় প্রতিনিধি  : পঞ্চগড়ের বোদায় মধ্যরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সহ দুইজন গুরুতর আহত হয়েছে।

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, উপজেলার চন্দনবাড়ী নামক স্থানে এশিয়ান হাইওয়ে সড়কে গত মঙ্গলবার রাত ২টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক ও হেলপার চাপা খেয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসএর পরিদর্শক রায়হান ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল মধ্যরাতে ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় পাওয়ার ইউনিট চালু করে হাইড্রলিক স্প্রেডার ও র‍্যামজ্যাক ব্যবহার করে ট্রাকের ভেতর থেকে চাপা খাওয়া চালক ও হেলপার কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উদ্ধারকৃত একজনের নাম বাবুল (৪৩) পিতা মমতাজ, বাড়ি সাভার এবং অপরজনের নাম আশিক (৩০) পিতা সাইফুল ইসলাম দিনাজপুর ঘোড়াঘাটের বাসিন্দা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, দূর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আঁতকে ওঠার মতো দেখি চাপা খেয়ে দুজন যেন মৃত্যু প্রহর গুনছিল। আমাদের চৌকস টিমের সহায়তায় দুজন মানুষকে উদ্ধার করে বাচাতে পেরেছি এই অনূভুতি বলে বোঝানোর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক