শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ডিপ্লোমা প্রকৌশলীদের ৭দফা দাবি বাস্তবায়নে আলোচনা সভা  ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৭দফা দাবী বাস্তবায়নে পটুয়াখালীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ পটুয়াখালী জেলা শাখা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের মূল ফটকে এসে শেষ হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান (সিভিল) প্রকৌ. মোঃ ইয়ারুল হক, পটুয়াখালী  জেলা আইডিইবির সদস্য সচিব, প্রকৌ. নাজমুল আহসান মুন্না। সড়ক ও জনপথ অধিপ্তরের সহকারী প্রকৌশলী  প্রকৌ. জাহিদুল ইসলাম মুন্না, উপ-সহকারী প্ররকৌশলী এলজিইডি প্রকৌ. মোঃ এনামুল হক সরদার।

সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌ. ইব্রাহীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌ. আবদুল্লাহ্ আল নাঈম  প্রকৌ, সাব্বির আহমেদ অভি, প্রকৌ. সোয়েবুর রহমান,  শিক্ষার্থীদের মধ্যে হৈমন্তি, বেল্লাল, রায়হান, জাহিদুল,  রিশাদ ও রানা প্রমূখ।

সভায় বক্তারা প্রকৌশলীদের ন্যায্য অধিকার বঞ্চনা এবং অযৌক্তিক তিন দফা দাবীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন এ ধরনের সিদ্ধান্ত কারিগরি শিক্ষার্থী ও প্রকৌশল পেশাজীবীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে। তাই প্রকৌশল খাতে সংস্কার আনতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

এ সময় প্রকৌশলী মিজানুর রহমান,  প্রকৌ. মোঃ ইব্রাহীম ওজোপাডিকো, প্রকৌ. আপন হোসেন, প্রকৌ. মাইনুল ইসলাম, প্রকৌ. ফারুক হোসেন, প্রকৌ. সৈয়দ আল ইমরান, প্রকৌ. সাখাওয়াত হোসেন, প্রকৌ. সাইদুল ইসলাম সহ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থি ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক