উজিরপুর প্রতিনিধি : ওটরা উজিরপুর উপজেলার একটি অবহেলিত জনপদ। বিগত সরকার এর সময়ে এই অঞ্চলের মানুষ মৌলিক অধিকার, ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা পূরনে কাজ করে যাচ্ছেন বরিশাল জেলা ছাত্রদল এর সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।
দৈনিক ইনসাফ নিউজ এর সাথে একান্ত আলাপে তিনি আগামী দিনে ওটরা ইউনিয়ন এর জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে তার কর্মপরিকল্পনা জানান। তিনি বলেন, আমি এই জনপদের জনগণের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে আছি, আগামীতেও থাকবো। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সন্ত্রস মাদক মুক্ত ওটরা গড়ে তুলতে কাজ করছি।