শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

দুমকিতে কিশোর চোরকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পটুয়াখাল প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে দোকানে চুরির ঘটনায় জনতর হাতে ধরা পড়া চোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বশির মল্লিক বাদী হয়ে মামলা করায় দোকান মালিক জলিল সিকদরকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার ১ লা অক্টোবর সকালে উপজেলার চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে জলিল শিকদারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, নির্যাতনের ঘটনায় নির্যাতিত রমজান এর পিতা বশির মল্লিক থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত  দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করা হয়েছে।

মামলায় অপর আসামীরা হলেন রেবা বেগম, কাইউম ও আয়শা বেগম।

সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে রমজান (১৪) নামের এক কিশোর হাতেনাতে ধরা পড়ে। জনতা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ কিশোরকে উদ্ধার করে থানায় নেয়। ওই রাতেই জলিল সিকদার বাদী হয়ে রমজানের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে পুলিশ আসামিকে কোর্টে চালান দেয়।

পরের দিন ধৃত চোরকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতিতের বাবা বশির মল্লিক আজ থানায় মামলা করে। মামলার ১

নং আসামী দোকান মালিক জলিল শিকদারকে গ্রেফতার করে দুমকি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক