শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলার প্রস্তুতিসভা সম্পন্ন 

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা ২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সোমবার (২৭অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। প্রায় ২শত বছর পূর্বে ব্রিটিশ আমলে বাংলাদেশ ভারত সীমান্তে নাগর নদীর কোল ঘেঁষে এই রাশ মেলার আয়োজন করা হতো। জনশ্রুতি আছে এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন এলাকা যেমন ভুটান, নেপাল, কাশ্মীর এমনকি সুদূর ইরান থেকেও লোকজন এসে হাতি, ঘোড়া, দুম্বা, গরু, মহিষ কেনাবেচা করতেন। কালের বিবর্তে প্রয়াত আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ-এর প্রচেষ্টায় ১৯৯৩ সালের ২৮ নভেম্বর থেকে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে নিরাশি নামক স্থানে পুনরায় মেলার আয়োজন শুরু হয়। এবং১৯৯৫ সাল থেকে আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা নতুন রূপে ব্যাপক জাকজমকভাবে আয়োজন করা হয়।

প্রস্তুতিমূলক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আটোয়ারি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম সরকার সহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাগপা, জাসদের নেতা ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সভাপতি হিসেবে জেলা প্রশাসক পূর্ব নির্ধারিত হলেও, সাধারণ সম্পাদক পদে আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলীর নাম প্রস্তাব করলে উপস্থিত সকলের কন্ঠ ভোটে মো: শাহজাহান আলীকে রাশ মেলার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এ সময় সর্বসম্মতিক্রমে রাশ পূজার উদ্বোধন ৫ নভেম্বর ও পরিপূর্ণ মেলা শুরু ২০ নভেম্বর বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক