শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ডিবি পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ একজন আটক

Reporter Name / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
Oplus_131072

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা(ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী যুবকের নাম মোঃ মানিক মিয়া(১৯)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ওই মাদক কারবারী একটি স্কুল ব্যাগে করে নিয়ে ২৪ বোতল ভারতীয় অবৈধ মদ নিয়ে যাওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এই খবরটি জানতে পেরে তার নির্দেশে ডিবি পুৃলিশের এস আই ওয়াসিম, এ এস আই নুরুন্নবী ও এ এসআই নজরুলের নেতৃত্বে ডিবির সদস্যরা ঘটনাস্থল রতারগাঁও এলাকায় ওৎপেতে থাকেন ।

ওই সময় মাদক কারবারী ব্যাগে করে ওই সমস্ত ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় তাকে মাদকসহ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃত মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম মদসহ এক মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলায় যেকোন ধরনের অপরাধ এবং অবৈধ নিষিদ্ধ মালামাল উদ্ধার ও এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলবে এবং তাদের প্রতিহত করতে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে সবসময় আইন শৃংখলা বাহিনীর মতো ডিবি পুলিশের সদস্যরা ও সক্রিয়ভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক