দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্দেগ্যে বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল ৪ টায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবুখালী ২নং ওয়ার্ডের সভাপতি স্বপন শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কবির শরীফ, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি ইউনুস ফরাজী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালে খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মুসা ফরাজী, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, শ্রমিক দলের যুগ্ন আহবায়ক খলিল আকন, যুবদলের মানিক শরীর সাগর হাওলাদার সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা দোয়া ও আলোচনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালয় করেন মোঃ বায়েজিদ বাচ্চু যুগ্ম আহবায়ক দুমকি। মোনাজাত পরিচালনা করেন হাফেজ দেলোয়ার হোসেন।