শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

৬০ দরিদ্র জেলে পরিবার পেলো বকনা বাছুর!

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি : দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বরগুনার আমতলীতে ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বেলা দুইটায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাসেল, প্রাণী সম্প্রসারন কর্মকর্তা মো: রোকনুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি সাহা, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাঠ সহায়ক মো: আরিফুর রহমান ও ইসরাত হোসেন হিমেল।

উল্লখ্য ২০২৫-২৬ অর্থবছরে দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এর লক্ষ্যে আমতলী উপজেলার ৬০ জেলেকে বাচাই করে তাদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক