শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

চাঁদাবাজ ও সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে চাঁদাবাজ ও সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

রবিবার দুপুর ১২ টায় আমতলী ডাক বাংলোর সামনে শ্রমিকদের পক্ষে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফরহাদ ।

তিনি লিখিত বক্তাব্যে বলেন, আমি দীর্ঘ দিন যাবত সিএনজি চালিয়ে জীবন নির্বাহ করে আসতেছি, গত ০৫ আগষ্ট ২০২৪ ইং তাং আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা শ্রমিকরা মোঃ রাহাত ফকির কে সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিচালনার দায়িত্বে বসাই। মোঃ রাহাত ফকির চাঁদা মুক্ত অবস্থায় শ্রমিক ইউনিয়ন পরিচালনা করেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নিবার্চরেন পর থেকে আমাদের সিএনজি শ্রমিকদের উপর পৌর শ্রমিক দলের সভাপতি, মোঃ মিল্টন হাওলাদার, সামসুল হক চৌকিদার, রাসেল আকন মনজু, নিজাম, আবুল মুনসিসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জন লোক দেশিয় অস্ত্রশস্ত্রসহ সন্ত্রাসীরা সিএনজি স্ট্যান্ড দখলের চেষ্টা করে। ঘটনার দিন ৭ মার্চ সকাল হতে আমি ও শ্রমিকরা সিএনজি স্ট্যান্ডে নিয়মিত ধারাবাহিক ভাবে গাড়ি চালিয়ে আসতে ছিলাম। দুপুর আনুমানিক ১:৩০ টার সময় উল্লেখিত ব্যক্তিরা বেআইনিভাবে সন্ত্রাসী লোকজন সাথে নিয়ে স্ট্যান্ডে এসে চাঁদা দাবি করেন এবং সিএনজি স্ট্যান্ড দখল নিতে অর্তকিত হামলা করে এবং সিএনজিতে দেশীয় অস্র রেখে শ্রমিকদের হয়রানী করার চেষ্টা করেন।

এক পর্যায়ে মোঃ মিল্টন হাওলাদারের নেতৃত্বে আমাদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে ও সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। তখন উপস্থিত লোকজন এ গিয়ে এসে আমাকে ও আমার শ্রমিকদের কে রক্ষা করে।

এ বিষয় মিল্টন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক