শিরোনাম :
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : অপ্রয়োজনীয় আইন ও অতিরিক্ত কঠোর নিয়ম প্রত্যাহারের দাবী সহ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার ৮ এপ্রিল দুপুরে এসএসসি ২০২৬/২৭ ব্যাচ এর ব্যানারে চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ একটি মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন, সিলেবাস-কারিকুলাম পাল্টানো সহ নানা কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারিনি। এরই মাঝে পরীক্ষার সময় এগিয়ে এনে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা জেনেছি, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। নির্দিষ্ট দূরত্বে সবাইকে বসতে হবে, পরীক্ষা কেন্দ্রে কঠোর আইনের প্রয়োগ করা হবে। আমাদের দাবি এসব পরিবর্তন করতে হবে এবং পরীক্ষার সময় পিছিয়ে দিতে হবে। যদি এসব পরিবর্তন করা না হয় তাহলে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক