শিরোনাম :
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় জামায়াতের গণমিছিল 

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে এক বিশাল মিছিল বের করে।

আজ ১০ এপ্রিল শুক্রবার বিকেল কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ ও গণমিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্বদেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মুহাম্মদ মুসলেহ উদ্দিন ও একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, এ‍্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ খাইরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরীর সভাপতি হাছান আহমেদ, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া সহ অনেকে।

এর আগে নগরীর টাউন হল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার গণমানুষের নেতা কাজী দ্বীন মোহাম্মদ।

‎সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই নৈতিক বৈধতা দাবি করতে পারে না। জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।”

‎নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, “জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের মূলভিত্তি। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

‎অন্যান্য বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদারের আহ্বান জানান।

‎সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক