শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোলেমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার ২০ এপ্রিল ভোরে উপজেলার দুর্গাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত সোলেমান দুর্গাপুর এলাকার মৃত আব্দুল মান্নান ও হোসনেয়ারা বেগমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল দুর্গাপুর এলাকায় সোলেমানের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ডিবি সদস্যরা তাকে তার নিজ শয়নকক্ষ থেকে আটক করতে সক্ষম হন। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। অপরাধ দমনে জেলা জুড়ে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক