আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ বরগুনার আয়োজনে ২০২৬ হাম রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে “জরুরী টিকাদান কর্মসূচীর” (৩য় পর্যায়) উদ্বোধন করা হয়।
সোমবার ২০এপ্রিল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব(পার),স্বাস্থ্য।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার,বরগুনার পুলিশ সুপার, মো: কুদরত-ই-খুদা,পিপিএম-সেবা,বরগুনার সিভিল সার্জন, ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ্,আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প প কর্মকর্তা ডা:চিন্ময় হাওলাদার, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো:জাকির হোসেন প্রমূখ।
এরপর যুগ্ম সচিব মোঃ মুস্তাফিজুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ পরিদর্শন করেন। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ টিকাদান কর্মসূচি ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে শুরু হয়েছে।