শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বৈদেশিক মুদ্রাসহ (ইউএস ডলার) পলাশ চন্দ্র মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ২৭ এপ্রিল দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত পলাশ চন্দ্র মাঝি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।

বিজিবি ও বন্দর সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।

জানা যায়, এক মাস আগে আটককৃত ব্যক্তি বাংলাদেশে এসেছিলেন। আটক ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিজিবি ও কাস্টমসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস ওই ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি মাস খানেক আগে বাংলাদেশে এসেছিলেন। আজ ফেরার সময় ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চেকপোস্টে তাকে আটক ককে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ইউএস ডলার পাওয়া যায়। বিজিবি ও কাস্টমস তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক