শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আমতলীতে দুই ক্লিনিককে অর্থদন্ড,১ টি সিলগালা

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে লাইসেন্স নবায়ন না থাকায় ইউনিক স্পেশালাইজড হসপিটাল ও হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড ও হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আজ বুধবার (১২ মার্চ) বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত আমতলী উপজেলার এ.কে. স্কুল চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চার বছর যাবত স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে দি মেডিকেল প্র্যাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ৮ ধারা লংঘনের দায়ে ১৩(১) ধারা মতে ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

অপরদিকে এক বছর যাবত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ২ টি ইউনিটের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায়, টেকনিশিয়ান ছাড়া সাধারণ লোক দিয়ে এক্স-রে পরিচালনা করায়, পরীক্ষা-নিরীক্ষার মূল্যের তালিকা প্রদর্শন না করায় ইউনিক স্পেশালাইজড হসপিটালকে দি মেডিকেল প্র্যাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ৭,৮,৯(জি) ধারা লঙ্ঘনের দায়ে ১৩(২) ধারা মতে ২০০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এ সময় টেকনিশিয়ান ব্যাতিত রেডিওলোজিক্যাল পরীক্ষা বন্ধ রাখার আদেশ প্রদান করা হয় বলে তথ্য নিশ্চিত করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মো. কামাল হোসেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার চিন্ময় হালদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক