শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার বানিজ্য

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মোঃ মজিবর হাওলাদার লিখিত অভিযোগে বলেন, গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর আমতলী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাদী হয়ে আমতলী থানায় মামলা করেন। ও-ই মামলায় আমার ছেলে মোঃ সাইদুল কে অজ্ঞাতনামা আসামী করে। মামলার চার্জশীট থেকে আমার ছেলের নাম বাদ দিবে বলে আমার কাছ থেকে এক লাক্ষ টাকা দাবি করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, ভাই কামরুজ্জামান কবির, আসাদুজ্জামান লিটন। মামলার বাদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেনকে আমি অনেক কষ্টে ৩৫ হাজার টাকা দিয়েছি। তবে বাকি ৬৫ হাজার টাকা দিতে না পারায় উক্ত মামলা থেকে আমার ছেলে দোলন কে চার্জশিট থেকে বাদ দেয়নি। জাকিরকে দেওয়া ৩৫ হাজার টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের হয়রানি সহ প্রাণনাষের হুমকি প্রদান করেন। তাছাড়া জাকির হোসেন দলীয় প্রভাব খাটিয়ে মামলার হুমকি দিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। যার অনেক সাক্ষ্য প্রমাণ রয়েছে। জাকির হোসেনের ভয়ে এলাকার লোকজন আতঙ্কে বসবাস করছে। জাকির হোসেনের বহিষ্কার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিওিহীন, সামাজিকভাবে হেও প্রতিপন্ন করতে এসব করে যাচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক