শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

“স্বাধীনতা দিবসে পানপট্টিতে রচনা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা”

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

পটুয়াখালী জেলার গলাচিপা, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে “শহীদ জিয়ার ঘোষণা, স্বাধীনতার সূচনা” শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়েন এ রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা দুটি বিভাগে (জুনিয়র ও সিনিয়র) প্রায় অর্ধশত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিসাত রায়হানের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কালাম হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজক রিসাত রায়হান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বলেন, “বর্তমান স্বৈরাচারী সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে কলুষিত করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠনেও ভূমিকা রেখেছিলেন। আমাদের নতুন প্রজন্মকে এই সত্যটি জানানোই এই আয়োজনের উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ‘তলাবিহীন ঝুড়ি’খ্যাত বাংলাদেশকে সোনার দেশে পরিণত করার কারিগর ছিলেন। সরকার রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে তার অবদান আড়াল করছে।”

রিসাত রায়হান জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত পাঠচক্র ও সেমিনারের আয়োজন করা হবে। “তরুণ প্রজন্মকে জানাতে আমরা নিরলস কাজ চালিয়ে যাব,” বলে তিনি প্রতিবেদককে জানায়।

জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) ও সিনিয়র ক্যাটাগরিতে (৯ম-১০ম শ্রেণি) বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে বড় হওয়াই তোমাদের প্রকৃত দায়িত্ব।”

স্থানীয়দের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আগ্রহ সৃষ্টি করলেও রাজনৈতিক বক্তব্যের সমালোচনাও উঠেছে। তবে আয়োজকরা দাবি করেন, এটি ঐতিহাসিক সত্য প্রচারের নাগরিক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক