শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বন্দরখোলায় আওয়ামী লীগ নেতার ক্ষমতার প্রভাব এখনো চলমান

Reporter Name / ৩১৮ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শিবচর, মাদারিপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা শিবচর উপজেলা খোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি লতিফ হাওলাদার টুটুল হাওলাদার দীর্ঘদিন যাবত ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সহ— রাষ্ট্র বিরধী কাজ করে আসছে। তিনি বন্দরখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। টুটুল হাওলাদার মৃত্য মকিম হাওলাদার (ওরূপে মোক্যা চোরা)’র ছেলে। পেশায় ছিলেন চোর।

প্রভাবশালী বন্দরখোলা ইউনিয়নের আওয়ামীলীগের অত্যাচারী নেতা টুটুল হাওলাদার পেশায় ছিলেন একজন গাড়ির ড্রাইভার। গ্রামে জনপ্রতিনিধি লতিফ হাওলাদারের ক্ষমতার দাপটে হয়ে গেলেন যুবলীগের সাধারণ সম্পাদক। লতিফ হাওলাদার বন্দর খোলা ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি (মূল দল)। ভাতিজা টুটুল হাওলাদার যুবলীগের সাধারণ সম্পাদক এবং ছোট ভাই আরিফ হাওলাদার যুবলীগের সিনিয়র সদস্য, তাদের ক্ষমতার প্রভাব বিস্তার পুরো ইউনিয়ন জুড়ে।

এরা ছিলেন পাঁচ জন ব্যক্তি মিলে একটি চক্র। এ দের আশ্রয় দাতা ছিলেন হাবিবুর রহমান সিরাজ হাওলাদা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক এবং তার ভাই হাবিবুর রহমান বকুল হাওলাদার ঢাকা সিটি উত্তর বাংলাদেশ শ্রমিক লীগের সহ—সভাপতি।

মতি হাওলাদার, মাদবরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জনপ্রতিনিধি লতিফ হাওলাদার বন্দরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ—সভাপতি (মূল দল), মোঃ টুটুল হাওলাদার (সাধারণ সম্পাদক যুবলীগ বন্দরখোলা ইউনিয়ন, মো: আরিফ হাওলাদার সিনিয়র সদস্য বন্দরখোলা ইউনিয়ন যুবলীগ, মো: নাজমুল হোসেন সভাপতি মাদবরচর ইউনিয়ন ছাত্রলীগ এবং কথিত সাংবাদিক ও চাদাবাজ নামে পরিচিত।  সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে প্রতি রবিবার ৩০০০ টাকা এবং বৃহস্পতিবার ৫০০০ টাকা চাঁদা নিতেন। এই পাঁচজন ব্যক্তি মিলে একটি চক্রাকারে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কর্ম কান্ড চালিয়ে আসছে।

টুটুল হাওলাদার আওয়ামীলীগের এবং জনপ্রতিনিধি লতিফ হাওলাদারের প্রভাব দেখিয়ে বিগত দিনে কেটে উজার করেছে রাস্তার পাশে থাকা অসংখ্য সরকারি গাছ,  আত্মসাৎ করেছে প্রায় অর্ধ কোটি টাকা। কেউ প্রতিবাদ করলে হতে হত নির্যাতনের শিকার।

বিভিন্ন সূত্রে ভিত্তিতে জানা যায় গত ০৩/০৪/২০২৫ ইং সন্ধ্যার দিকে রাজার চর চৈতাই মোল্লা কান্দি গ্রামের পিছনে ব্রিজের সাথে অসংখ্য গাছ নগদ এক লক্ষ ষোল হাজার টাকা বিক্রি করে। ক্ষমতার প্রভাব দেখিয়ে লতিফ হাওলাদার ও টুটুল হাওলাদার এবং আরিফ হাওলাদার দাঁড়িয়ে থেকে সব গাছ কাঁটায়।

ইনসাফ নিউজ এর প্রতিবেদক  সরজমিনে গিয়ে দেখে গাছ কেটে রাস্তার পাশেই পালা দিয়ে রাখা। এ বিষয়ে টুটুল হাওলাদার কাছে জানতে চাইলে তিনি কর্তব্যরত সাংবাদিকদের বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং তার ছোট ভাই আরিফ হাওলাদার অকথ্য ভাষায় গালিগালাজ করেন। লতিফ হাওলাদার বলেন, গাছ ওরা লাগাইছে তাই কাটছে আমি জানি এ নিয়ে আপনাদের কি সমস্যা। এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

শিবচর উপজেলার নির্বাহী অফিসার পারভিন খাননের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

  •  কর্তব্যরত সাংবাদিকরা মোটরসাইকেল যোগে ফেরার পথে নাসিরের পার হয়ে গিয়ে নিরিবিলি জায়গায় আরিফ হাওলাদার তার কিছু লোক নিয়ে তাদের মোটরসাইকেল রোধ করেন এবং এ বিষয়ে কোন সংবাদ প্রকাশ হলে করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক