শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দুমকিতে মাসব্যাপী গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে ।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী শেষন অনুষ্ঠিত হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ঘোষণা দেন । দুমকী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। তিনি বলেন, “গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও সক্রিয় করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, এনআইএলজি’র সহকারী পরিচালক ওমর ফারুক এবং দুমকী থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, মাসব্যাপী প্রশিক্ষণ চলাকালে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক দায়িত্ব ও জনসেবামূলক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক শেখানো হবে। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমনটি আশা করেন স্থানীয় জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক