পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৬৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দুমকি থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন করে র্যাব- ১১ নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি পল্লী আবাসিক এলাকায় তার নিকটতম এক আত্মীয়ের বাসা থেকে আটক করে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আবুল কালাম মৃর্ধা উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুট ও মারধররের অভিযোগে দায়েরকৃত মামলার ১নং এজাহারভুক্ত আসামী।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন দুমকি উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলার ১নং এজাহারভুক্ত আসামি আবুল কালাম মৃর্ধা কে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন করতে ৪ আগষ্ট ২০২৪ তারিখে দুমকি নতুন বাজার এলাকায় আন্দোলন রত শিক্ষার্থীদের উপর তার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ হামলা ও সংবাদ সংগ্রহ করার কারনে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাব দুমকির কার্যালয় ভাংচুর এবং সাংবাদিকদের আহত করে।