পটুয়াখালী জেলা প্রতিনিধি : জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
লামিয়ার দাদার বসত ঘরের সামনেই শহীদ জসীম উদ্দিন কে দাফন করা হয়েছিলো, দাদার অনুুরোধে জসীমের পাশে লামিয়াকে দাফনের জন্য কবর খোড়ার কাজ সম্পন্ন হয়েছে।
লামিয়ার মরদেহ এই মুহুর্তে কাছাকাছি পৌছে গিয়াছে। এখানে উপস্থিতি হয়েছেন জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আল নাহিয়ান।
মাগরিব নামাজ বাদ পাংগাশিয়া বালিকা বিদ্যালয়ে মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। এমনটিই জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শনিবার রাতে রাজধানীর শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯শে জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কলেজছাত্রীর বাবা জসীমউদ্দিন । পরে তাকে পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
গত ১৮ই মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই কলেজছাত্রী।
তিনি ওই ঘটনার দুইদিন পর গত ২০শে মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন । মামলার এজাহারভুক্ত দুই আসামী সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশমতে কারাগারে আছেন।