পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ-এর বড় বোন মোসাম্মৎ জাকিয়া সুলতানা এর মৃত্যুতে প্রেসক্লাব দুমকি গভীর শোক প্রকাশ করেছেন। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন এ শোকবার্তা পাঠান।
মোসাম্মৎ জাকিয়া সুলতানা আজ ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার সকালে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।
প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, বলেন মরহুমার ইন্তেকালে প্রেসক্লাব দুমকি’র সকল সদস্য গভীরভাবে শোকাহত। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই অপূরণীয় শোক বহন করার ধৈর্য ও সাহস দান করেন—আমিন।