মোঃ মাসুম সরদার : গত বুধবার ২৫ শে জুন১২বেলা টায় পিরোজপুর সদর উপজেলা ৫নং টোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পিরোজপুরে ৬ নংওয়ার্ড বিএনপির কমিটি পান্তাডুবি ফোরকানীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
মনির দরানির সভাপতিত্বে ও হাইদুল হাওলাদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বাবুল গাজীর ছেলে ও পিরোজপুর সদর বিএনপির প্রচার সম্পাদক শুভ গাজী, কবির হোসেন হাওলাদার সভাপতি ৫নং টোনা ইউনিয়ন বিএনপি, সহসভাপতি জয়নাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক হাইদুল হাওলাদার, সাংগঠনিক এমায়েত হোসনে হাওলাদার, পৌর সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ আহসান দরানি, ৪ ৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইপি সদস্য তানজিলা আক্তার বিথী, ৪ নং ওয়ার্ড ইপি সদস্য আব্দুল রাজ্জাক নান্টু, আরো উপস্থিত ছিলেন, সাবেক সদস্য, আনসার আলী দরানি, রুহুল শেখ, মনির শেখ, বাদশা দরানি, জাহাঙ্গীর শেখ। এছাড়াও বিশিষ্ট সমাজ সেবক লিয়াকত দরানি উপস্থিত ছিলেন। সাবেক ও বর্তমান কর্মীদের মতবাদ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয় হয়েছে যারা, সভাপতি আনসার আলী দরানি, সাধারণ সম্পাদক ফারুক শেখ,সিনিয়র সহসভাপতি রুহুল শেখ, সহসভাপতি রফিক দরানি, সাধারণ সম্পাদক ফারুক শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ দরানি, সাংগঠনিক সম্পাদক মজিদ শেখ।
কমিটি নির্বাচিত হয়ে আনসার দরণী বলেন, এই ওয়ার্ডের সকলকে নিয়ে সুন্দর একটি একটিওয়ার্ড গড়বো। সাধারণ সম্পাদক ফারুক শেখ বলেন, রাষ্ট্রনায় তারেক রহমানের নির্দেশনায নিয়ে কালকে সুসংগঠিত করার মূল লক্ষ্যই হচ্ছে আমার।