শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

‘মে’ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধি : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের ‘মে’ মাসে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা। শূন্য থেকে ১ বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

‘মে’ মাসে দুমকী উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্য মাত্রা ছিল ১২৮টি। তবে এ লক্ষ্য মাত্রা প্রায় তিন গুন অর্জন হয়েছে।  এ মাসে দুমকী উপজেলার জন্ম নিবন্ধন হয়েছে ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি। অর্জিত হয়েছে ১০৪টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ২৯৯ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৯৭ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২৯৮ শতাংশ।  যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রতিবেদককে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশে পটুয়াখালীর দুমকী উপজেলা প্রথম হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এ কার্যক্রম সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। সরকারের এ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে করতে আমরা বদ্ধপরিকর।’

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, এ অর্জন উপজেলার সকলের ‘শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পাওয়া সত্যি আনন্দের। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি মূলত টিম লিডার হিসেবে কাজ করেছি। এ কাজে বিশেষভাবে সহায়তাকারী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক