শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যার্তদের মাঝে উপহার সাামগ্রী বিতরণ করছেন

Reporter Name / ৩৯৫ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তদর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় একটি মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই সহস্রাধিক মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন তারা। নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থেকেছে জামায়াত। কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বন্যার শুরুতেই সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের নেতাকর্মীরা। তাই বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও নেতাকর্মীরা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, গত ১৫ বছর সবচেয়ে বেশি রাষ্ট্রীয় নির্যাতন ও নিপীড়নের শিকার হয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। এ কারণে অনেক সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাধার মুখে পড়তে হয়েছে। তারপরও সংগঠনটির জনকল্যাণমূলক কাজ একদিনের জন্যও থেমে থাকেনি। গণঅধিকার রক্ষায় নিজস্ব সামর্থ্য অনুযায়ী কাজ করেছে। ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ৫ আগস্টের পর বিগত এক যুগেরও বেশি সময় চলতে থাকা জুলুম-নির্যাতনের অবসান হয়। মূলত মানুষ অন্যায়কারীদের প্রতি অনাস্থা জ্ঞাপন করায় নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে জরুরি সঠিক ও সৎ নেতৃত্ব। তাই আগামীতে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃতী সন্তান ড. মোবারক হোসেনের দিকে বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বন্যা পরবর্তী পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতায় জামায়াত-শিবিরের জনশক্তি জনগণের পাশে থাকবে বলে তিনি জানান। সভাপতির বক্তব্যে ড. মোবারক হোসেন বলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর যেকোনো সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বন্যার শুরুতে ছিলাম এবং শেষ পর্যন্তও পাশে থাকবো ইনশাল্লাহ। আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, দেবীদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াত নেতা অধ্যাপক আলমগীর, বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক কবির হোসেন ও কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি মো. হাসান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক