শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

গভীর রাতে প্রবাসীর জমিতে ঘর নির্মাণ

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আমতলী, বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে দেশীয় অস্ত্রসহ রাতের আধাঁরে জোরপূর্বক প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, প্রবাসী মোঃ নাসির উদ্দিন হাওলাদার ২০১৮ সালে চাওড়া মৌজার ৩৭০ খতিয়ানের ৯৯৭, ৯১৭,১০৮০ দাগে ১০ শতাংশ জমি ঘরসহ অ্যাড. আবুল কালাম আজাদ এর কাছ থেকে ক্রয় করেন। পরে প্রবাসী নাসির উদ্দিন হাওলাদার পৌরসভার প্লান নিয়ে প্লান অনুযায়ী ও-ই জমিতে বাউন্ডারী দেয়াল নির্মাণ করেন। দেয়াল নির্মাণ করার সময় কোন ধরনের বাঁধা বা জমি পাওনার দাবি না করে দীর্ঘ ৭ বছর পর ওয়ারিশ সূত্রে জমির মালিক দাবি করে মোঃ শামসার পহলান সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ আট থেকে দশ জন লোক গত রবিবার ২ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১ টার দিকে রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করতে ঘর নির্মাণ করে। এ নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী মোসা. জাকিয়া বেগম বাদী হয়ে বরগুনা দ্রুত বিচার আইনে ৪/৫ ধারায় শামসার পহলান, নয়া মাতব্বর, বেল্লাল মাতুব্বরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দুবাই প্রবাসীর স্ত্রী জাকিয়া অভিযোগ করে বলেন, আমার স্বামীর ক্রয়কৃত ৬১১৭ নং সাব কবলা দলিল মূল্যে এস,এ ৩৭০ নং খতিয়ানের ৯৬৭, ৯১৭,১০৮০ দাগ এর ভুমিতে দখলে আছি। গত ২ ফেব্রুয়ারি আমার ছেলেকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্য রাতে বাড়ির গেট ভাঙার শব্দে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাড়ির ভিতরে রোপণ করা কলা গাছ এবং বিভিন্ন ফলের গাছ কেটে সেখানে নতুন একটি ঘর নির্মাণ করেন। আমি নিরুপায় হয়ে জরুরি সেবা ৯৯৯ কল করলে থানা থেকে পুলিশ আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এছাড়া আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়।

অভিযুক্ত নয়া মাতব্বরের ছেলে ইব্রাহীম মাতব্বর কাছে রাতের আঁধারে ঘর তোলার কারন জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন,আমরা আলম মাতব্বরের কাছে জমি পাবো,তার জায়গায় ঘর উঠাইছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জমি সংক্রান্ত সেহেতু উভয়পক্ষকে কোর্টের মাধ্যমে নিস্পওি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক