শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দূর্নীতিবাজ তত্ত্বাবধায়কের অপসারণ ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৫০৩ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউট সোসিংয়ে কর্মরতদের চাকরি পূর্ণবহাল, তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমানের অপসারণ ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জের সকল আউট সোসিং কর্মচারীবৃন্দের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে নিয়োগকৃত ৬৪ জন আউট সোসিং কর্মচারী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবরে দাখিল করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আউট সোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ বর্ধিত করনসহ বকেয়া বেতন ও চাকরিতে পূর্ণবহালের দাবী জানানো হয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আউট সোসিংয়ের মাধ্যমে নিদিষ্ট সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয়ে আমরা কর্মরত ছিলাম। হাসপাতালে কর্মরত থাকাবস্থায় বিগত ২৯/৬/২৪ ইং তারিখের ইস্যুকৃত এবং গত ৩০/৬/২৪ইং তারিখে জারীকৃত নোটিশের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরীত একদিনের নোটিশে আমাদেরকে হাসপাতাল থেকে বাহির করে দেওয়া হয়। তখন থেকে আমরা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করতেছি। আমাদের আড়াই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। অদ্যবদি হাসপাতালে আউট সোসিংয়ে জনবল নিয়োগের জন্য নতুন কোন টেন্ডার হয়নি। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমাদের কাজগুলো অবৈধভাবে নিয়োগকৃত লোকজন দ্বারা করানোর পায়তারা চলছে। পূর্ণরায় অস্থায়ীভাবে নিয়োগকৃত শূন্য পদগুলোতে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের স্বপদে বহাল রাখিলে পরিবার পরিজন নিয়ে আপাতত জীবন রক্ষা করতে পারব। এদিকে বিভিন্ন সংস্থায় আউট সোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ অতিক্রম হওয়ার পরও সেই সমস্ত সংস্থায় আউট সোসিংয়ে কর্মচারীদের প্রতিষ্ঠানে রেখে কাজ করানো হচ্ছে। আমাদের দাবী মেনে না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক