শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

যানজট আমরা সবাই করতেছি, তার মধ্যে পুলিশ ও আছে : বরগুনা পুলিশ সুপার

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : যানজট আমরা সবাই করতেছি,তার মধ্যে পুলিশ ও আছে, আমতলীতে যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরগুনার পুলিশ সুপার মোঃইব্রাহীম খলিল।

বরগুনার আমতলী থানা মিলনায়তনে পৌরসভাসহ বিভিন্ন সড়কে যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন তারেক মাসুদ,আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ বশিরুল আলম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান,প্রেসক্লাবে সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ খোকন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব মিয়া।

বক্তব্য রাখেন শ্রমিকদল সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, বাস মালিক মো. নিজাম উদ্দিন, ত্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনজুরুল হক শ্রমিক আব্দুর রবসহ শ্রমিক ও বিভিন্ন যানবাহনের চালকরা বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল বলেন,যানজট আমরা সবাই করতেছি,তার মধ্যে পুলিশ ও আছে।পুলিশ হয়ত তার দায়িত্ব সঠিক ভাবে পালন করেনা,ব্যবসায়ী তার মালামাল ফুটপাত দখল করে রাখে,অটোচালক রাস্তায় দাঁড়িয়ে বাঁকা করে গাড়ি রাখে, বাস চালক বাস স্ট্যান্ড ছাড়া গাড়ি পার্কিং করে, সবাই যানজটের এর জন্য দায়ি।

তিনি আরোও বলেন, সড়কে কোন গাড়ি দাঁড় করে রাখা যাবেনা, ফুটপাত দখলসহ যাটজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আমতলীর পৌর শহরসহ বিভিন্ন সড়কে চলাচলরত পরিবহন মালিক. মটরসাইকেল চালক, আলফা মাহেন্দ্র, সিএনজি চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ সুপার ইব্রাহিম খলিল আমতলী নতুন বাজার চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। পরিদশর্নের সময় ব্যবসায়ীদের ফুটপাত দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং ভবিষ্যতে যাতে কোন ব্যবসায়ী ফুটপাত দখল করে মালমাল না রাখে তার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এরপরও ফুটপাত দখল করে মালামাল রাখলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে সকলকে জানিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক