শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

অবৈধভাবে সার কিনে কারাগারে ব্যবসায়ী, ডিলারের জরিমানা

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অবৈধ উপায়ে সার কিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সাজা হয়েছে মমিন মিয়া (২৭) নামে এক খুচরা সার ব্যবসায়ীর। একই সময় ডিলারকে সতর্ক করে জরিমানা করা হয়েছে।

শনিবার ১৭ জানুয়ারি বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

কারাদণ্ডপ্রাপ্ত মমিন মিয়ার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায়। তিনি ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। পরে তাকে সদর থানা পুলিশের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারে কৃষকের জন্য বরাদ্দকৃত ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার সরকারি নির্দেশনা অমান্য করে এক খুচরা সার বিক্রেতার কাছে বিক্রি করছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কালাম আজাদ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ক্রেতা মমিন মিয়াকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) লঙ্ঘনের অপরাধে ১২(৩) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই আইনে মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারের মালিক ও ডিলার কামরুন নাহারকে অবৈধ উপায়ে সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে সার ডিলারকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তৈয়ব আলীসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক