শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

“আমি এক ক্লান্ত পথিক”

Reporter Name / ৪১৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

“সাইফুন্নাহার শিউলি”

জীবনের এই বর্ণিল শোভাযাত্রায়

অলিগলি, রাজপথ ঘুরেঘুরে আমি এক ক্লান্ত পথিক

জানতে পারিনি আজো কোন পথে মোর যাত্রা সঠিক।

যেখানেই হোঁচট খাই

পেড়িয়ে চড়াই-উতরাই

সেখানেই শিরদাঁড়া সোজা করে দাঁড়াই।

দু:খগুলো জমানো টাকার মতো

সযতনে ভাঁজ করে করে

রেখে দেই ভ্যানেটি ব্যাগের গোপন চ্যাম্বারে।

রাত নিশিতে খুব গোপনে দু:খের পশরা সাজাই

ভ্যানিটি ব্যাগ থেকে একটা একটা করে

দু:খ গুলো নামাই।

নেড়ে চেড়ে দেখি, ওদের কোমল শরীরে হাত বুলাই

তারপর দিনের আলো ফুটতে না ফুটতেই

সাথে করে নিয়ে গন্তব্যের পথে পা বাড়াই।।

দু:খ জমা রাখার মত, আজ অবধিপাইনি কোন লকার

সাথে নিয়ে নিয়ে তাইতে ঘুরি

দু:খের ঝাপি মাথায় যেনো এক হকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক