শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

আমি নিজে দূর্নীতি করিনা আর কাউকে করতেও দেবোনা : জেলা প্রশাসক

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : “আমি পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই। নিজে দূর্নীতি করিনা আর কাউকে করতেও দেবোনা” বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।

পঞ্চগড়ের বোদায় রবিবার ৭ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা গণ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান আরও বলেন, আমি এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে চলে যাওয়া’র সময় ওই একটি লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দূর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মনে রাখবেন আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। এই মুহুর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। নির্বাচন সময়ে কাউকে চেনার দরকার নেই। আমার কাছে কোন দল, মার্কা, কিংবা গোষ্ঠী আলাদা কোন সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন আগামী জাতীয় নির্বাচন তদারকি করবে। তিনি আরও বলেন, কেমন জেলা প্রশাসক চান? শিরোনামে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি পুস্তিকা প্রকাশ করবে জেলা প্রশাসক। এবং সেই পুস্তিকা অনুযায়ী আপনাদের জেলা প্রশাসক হিসেবে সরকারি নিয়ম মেনে আপনাদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্রে যাবতীয় অসংগতি সহ প্রতিটি দপ্তরের নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিতে কাজ করবো কথা দিচ্ছি।

এর আগে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক সমিতির প্রতিনিধি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ উন্মুক্ত ভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, মাদক, জুয়া, বাল্যবিবাহ, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ও রাস্তাঘাট সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন।

গণশুনানি অনুষ্ঠানে এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), কৃষি,স্বাস্থ্য, প্রাণীসম্পদ, সমবায়, প্রকৌশলী, খাদ্য, শিক্ষা, পরিসংখ্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও অফিসার ইনচার্জ বোদা থানা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক