রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

উর্মি গ্রুপ ও জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name / ২৮৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : আজ বুধবার ২৮ মে  উর্মি গ্রুপ ও জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুর-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার আওতায় ইনস্টিটিউটে বিভিন্ন টেক্সটাইল পণ্যের নমুনা সম্বলিত একটি রিসোর্স সেন্টার স্থাপন করা হবে। উক্ত কাজে উর্মি গ্রুপ উপকরণ দিয়ে সহায়তা প্রদান করবে, পাশাপাশি ফ্যাক্টরি ভিজিট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং প্রয়োজনে যন্ত্রপাতি স্থাপনে কারিগরি সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক সামারুখ ফখরুদ্দিন ও তাঁর সঙ্গে আগত কর্মকর্তাবৃন্দ, জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব এ. কে. এম. মঞ্জরুল হক, জুনিয়র ইনস্ট্রাকটর জনাব মোঃ কামাল হোসেন এবং দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর পক্ষ থেকে উর্মি গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক