শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ওসমান হাদি’র ওপর হামলা জাতির জন্য অশুভ সংকেত : গোলাম সারওয়ার মিলন

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনসাফ ডেস্ক: জনতা পার্টি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন এবং জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান আজ এক যৌথ বিবৃতিতে স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক সংগঠক ওসমান হাদি–র ওপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “দিনদুপুরে রাজধানীতে রাজনৈতিক প্রচারণার সময় একজন প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো শুধু বর্বরতা নয়—এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত, ভয়ভীতি প্রদর্শন ও দমন করার জঘন্য অপপ্রয়াস। আমরা এই হামলার কঠোরতম নিন্দা জানাই এবং দোষীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন,
“একটি নির্বাচনপূর্ব পরিবেশে এ ধরনের সহিংসতা জাতির জন্য অশুভ সংকেত। মানুষ তাদের ভোটের অধিকার ও রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। রাষ্ট্র কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি—আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিক, দৃঢ় এবং নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে তাঁরা পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব যথাযথভাবে নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

শেষে তারা বলেন, “গণতন্ত্রের পথে যেকোনো বাধা ও সহিংসতার বিরুদ্ধে জনতা পার্টি বাংলাদেশ এবং এনডিএফ সর্বদা সোচ্চার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক