শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৯৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের সদর উপজেলায় চাকলাহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরীব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২ ই জানুয়ারি দুপুরে চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রঞ্জু প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দোয়ায় অংশ নেয়া সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক