শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক

Reporter Name / ২৪৯ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ শনিবার ২০ ডিসেম্বর সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে রয়েছেন।

আমিনুল হক বলেন, অনূর্ধ্ব–১৯ বালিকা চ্যাম্পিয়ন ও মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি তার পাশে থাকবে। তিনি বলেন, ‘যতদিন খই খই প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা তার পাশে থাকব।’

খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য। এ জন্য ‘নিউ কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকারিভাবে বহনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠের সংকট রয়েছে। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করাই বিএনপির লক্ষ্য।

খেলা শেষে খেলোয়াড়দের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, বয়সসীমা থাকলে সরকারি চাকরিতে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে, আর বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমিনুল হক বলেন, ছেলে ও মেয়েদের সমানভাবে এগিয়ে নেয়া এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এতে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক