শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় মিছিল

Reporter Name / ৪৮০ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসরাম নুরুলের নেতৃত্বে জেলার ১২টি উপজেলার তৃণমূলের হাজারো হাজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলটি গণ-মিছিলে লোকে লোকারণ্য হয়ে উঠে।

আজ বুধবার সকালে শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছনগর বক পয়েন্টে সমাবেশে মিলিত হয় ।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, এড. মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক, এড. শেরেনুর আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, নুরুল আলম প্রমুখ।

বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক