শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন।

ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভি জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জুয়েল। জেলা প্রকল্প কর্মকর্তা জানান, দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার তত্ত্বাবধানে সদর উপজেলার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটির প্রকল্পের আয়োজনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সরকারি আইন সহায়তা প্রধান আইন ২০০০ এর কার্যক্রম প্রচার ও স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে আইনে সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার ও আইনে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবে। লাইট হাউজ মাঠ পর্যায়ে উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন প্লাটফর্ম তৈরি করে যুবসমাজদের আইন সহায়তা কার্যক্রমের সম্পৃক্ত করন, স্থানীয় পর্যায়ে ভলেন্টিয়ার তৈরি করে তাদের আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ যাতে করে পরবর্তীতে তারা নিজেরাই স্ব উদ্যোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও অভিযোগ প্রেরণ কার্যক্রমে সহায়তা করতে পারে। সভায় কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক