শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

চৌদ্দগ্রামের ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডসহ ৫আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে একলক্ষ টাকা করে জরিমানা এবং ওই মামলায় ১২ জনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। তবে রায়ের সময় দণ্ডিত একজন উপস্থিত থাকলেও বাকীসকলে আদালতে উপস্থিত ছিলেন না।

মৃতুদন্ডে দন্ডিতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া,জুয়েল রানা ।

যাবজ্জীবন কারাদন্ডিত হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের ক্বারি ফজলুল হক, আজাদ রহমান,সাদ্দাম হোসেন,আবদুল কাদের ও কবির আহমেদ।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এড.মনিরুল হক ভূইঁয়া জানান, আসামিরা ২০১৩ সালের ২২এপ্রিলে ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তাদের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে সে ঢাকায় চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান ।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

তিনি, রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জানান- রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিলে কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক