শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ছাতক উপজেলার সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু গ্রেফতার

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

তৌফিকুর রহমাম তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সিলেটের ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আনুমানিক রাত  ৮-৩০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।

ওসি শফিকুল ইসলাম খান জানান, শিপলু আহমদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত ও প্রক্রিয়া এগিয়ে নিতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, মামলায় উল্লেখিত অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর ছাতকজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও উত্তেজনা দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক টানাপোড়েনের অংশ বলে দাবি করলেও, পুলিশ বলছে—অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নিয়েছে তারা।

পুলিশ সূত্র জানায়, শিপলু আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতা মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা নির্ণয়ের চেষ্টা চলছে।

মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওসি আরও বলেন, তদন্ত চলছে গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি বা তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এদিকে গ্রেফতারের ঘটনার পর শিপলুর পরিবার ও ঘনিষ্ঠজনরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, তিনি নির্দোষ; তাকে হয়রানি করা হচ্ছে। তবে পুলিশ বলছে—অভিযোগ যেহেতু রয়েছে, সেগুলো তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

ঘটনাটি বর্তমানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক