সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামকে আজীবন রাজাকার আল-বদরের তিলক নিয়েই বাংলাদেশে থাকতে হবে : ফরহাদ আজাদ

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় প্রতিনিধি : জামায়াতে ইসলামকে আজীবন রাজাকার আল-বদরের তিলক নিয়েই বাংলাদেশে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সোমবার ১ লা সেপ্টেম্বর বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইয়ানতের কথা বলে জান্নাতের দোহাই দিয়ে ভোট চেয়ে ইসলাম প্রিয় মানুষের সাথে নাফরমানি করছে জামাতে ইসলাম দলটি। এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহবান করেন।

পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মহিলা সাংসদ ও নির্বাহী কমিটির সদস্য এড. রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. নাজমুল ইসলাম প্রধান কাজল, বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, আটোয়ারি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, দেবীগঞ্জ পৌর সভাপতি ফরিদুল ইসলাম, বোদা পৌর সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময় প্রমুখ।

এর আগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী সরকারি অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

এ সময় পঞ্চগড়ের ৫ টি উপজেলা ৩ টি পৌরসভার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক