শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে ভূমিকা রাখতে জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যা সাতটায় জামালপুর পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত মেরিট কেয়ার একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন কিশোরকণ্ঠের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠের পরিচালক আবু সায়েম, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, “কিশোরকণ্ঠ সবসময় মেধা ও নৈতিকতার বিকাশে কাজ করে যাচ্ছে। এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মধ্যে প্রতিযোগিতা ও আত্মবিশ্বাসের মনোভাব গড়ে তুলতে চাই।”

পরিচালক আবু সায়েম বলেন, “প্রতি বছর হাজারো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। আমরা চাই প্রত্যন্ত অঞ্চল থেকেও মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পায়। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিক ও সামাজিক বিকাশেও সমান গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠান শেষে জানানো হয়, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক