শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ, (জামালপুর)  প্রতিনিধি  : চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মন্জুরুল ইসলাম পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন,

“ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে মোট ২৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে আজকের পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আগামীতে এ ধরনের ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাভিত্তিক ভর্তির সুযোগ নিশ্চিত হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের আর অবহেলিত হতে হবে না।

পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সাবলীল ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরে তারা অত্যন্ত সন্তুষ্ট। তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে এখন থেকে যোগ্যতার ভিত্তিতেই ভর্তির সুযোগ তৈরি হবে, যা তাদের জন্য আশাব্যঞ্জক।

এ পরীক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে ডিসকভার অ্যান্ড ইনভেনশন ক্লাব। ক্লাবের প্রতিনিধিরা জানান, পরীক্ষার্থীদের সকল প্রকার তথ্য সংগ্রহ, প্রবেশপত্র যাচাই, আসন বিন্যাস ও অন্যান্য সহযোগিতায় তারা সর্বাত্মক ভূমিকা রাখে। তাদের এ উদ্যোগে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক