রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : ছলনাময়ী নারী নিপাত যাক, চিরকুমার’রা মুক্তি পাক,” একটা একটা কাপল ধর, ধইরা ধইরা আলাদা কর। এই শ্লোগানে যাত্রা শুরু করে চিরকুমার সংঘ।
বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন চিরকুমার দিবস ঘোষণা করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালোবাসা দিবসের আগের দিনেই জামালপুরের মেলান্দহ উপজেলার জাবিপ্রবিতে পালিত হয়েছে চিরকুমার দিবসটি।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাবিপ্রবি চিরকুমার সংঘ এর আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
জানা যায়, প্রেম-ভালোবাসা থেকে দূরে আছে বলেই তাদের এমন আয়োজন। হাস্যরসের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন বলে জানা যায়।
জাবিপ্রবি চিরকুমার সংঘ সংগঠনের প্রেম দমন সম্পাদক, মো. নাহিদ ইসলাম শ্রাবণ বলেন, ‘বর্তমান সমাজে প্রেমের নামে প্রহসন ও প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজের জন্য ক্ষতিকর। প্রেম হতে হবে স্বাবলীল, সুন্দর ও পবিত্র। কিন্তু বর্তমানে অনেক নারী একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করছেন। দুষ্ট নারীদের থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে ভুয়াচিরকুমার শনাক্ত বিষয়ক সম্পাদক বলেন, ‘ভালোবাসার নামেই যদি জীবন জটিল হয়, তাহলে চিরকুমার থাকাই শ্রেয়। এই সচেতন বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।
জাবিপ্রবি চিরকুমার সংঘের সভাপতি সারোয়ার হাসান সজীব বলেন, “আমরা চিরকুমারত্বকে কেবল একটি স্ট্যাটাস নয়, বরং জীবনধারার অংশ হিসেবে দেখি। তা ছাড়া অনেকেই দুষ্টু নারীদের চক্রান্তে পড়ে তাদের ক্যারিয়ার, অর্থ ও মানসিক শান্তি হারাচ্ছে। বুদ্ধিমানের কাজ হলো এসব ফাঁদ থেকে দূরে থাকা, নিজেকে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়া।