সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

জীবিকার খোঁজে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে রাজমিস্ত্রির মৃত্যু 

Reporter Name / ২০৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠে সুন্দর আলী (১৯) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে চার টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের টনকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক একই কুলিয়া ইউনিয়নের ভালুকা পশ্চিম পাড়া গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুন্দর আলী পেশায় একজন রাজমিস্ত্রি। কুলিয়া বাজারে মেহের সাজু নামে একজনের দোকানে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎ চালিত মটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের লাশ দিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক