শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৩৯৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ, জুলাইযোদ্ধাদের সম্মাননা ও ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের ক্ষণ গণনার উদযাপন অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদসহ জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।

পরে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাইযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক