শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

জুলাই সাহসী’ সাংবাদিক সম্মাননা পেলেন সুনামগঞ্জের ভুয়া জুলাই যোদ্ধা আল হেলাল

Reporter Name / ৭৫৩ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ইকবাল মাহমুদ জাল ডাক্তারি চিকিৎসাপত্র দেখিয়ে নাম ওঠান জুলাই গণ অভ্যুত্থানের আহতদের তালিকায়। ভাগিয়ে নেন জুলাই ফাউন্ডেশনের ১ লাখ টাকার অনুদান। অতঃপর চরম প্রতিক্রিয়া দেখা দিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। তদন্তে প্রমাণিত হয়, তিনি একজন ভুয়া জুলাই যোদ্ধা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তদন্ত রিপোর্টটি প্রকাশ করেছে।

এরপরও এ ব্যক্তিকে ‘জুলাই সাহসী’ সম্মাননা দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ওয়াকিবহালরা। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ সালে সুনামগঞ্জে সরকার বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে‘সি ক্যাটাগরি’আহত যোদ্ধার তালিকাভুক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব ও সরবরাহকৃত ডকুমেন্টস পর্যালোচনায় উল্লিখিত চারজনের (আল-হেলালসহ) ‘সি ক্যাটাগরি’ আহত যোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যথাযথ হয়নি এবং এ-সংক্রান্ত গেজেট হতে তাদের নাম বাতিল করার জন্য সুপারিশ করা হলো

এ দিকে আহত জুলাই যোদ্ধা হিসেবে ভূয়া প্রমাণিত হওয়ার পরও থেমে যাননি সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক ও সন্তান কমান্ডের আহ্বায়ক আল হেলাল মো. ইকবাল মাহমুদ। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে এবার ভাগিয়ে নিয়েছেন জুলাইয়ের সাহসী সাংবাদিক সম্মাননা। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের হাত থেকে ‘সম্মাননা’ গ্রহণ করেন প্রমাণিত ভুয়া জুলাই যোদ্ধা আল হেলাল মো. ইকবাল মাহমুদ।

সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ও জুলাই আন্দোলন প্রত্যক্ষদর্শী জোষ্ঠ সাংবাদিক মাসুম হেলাল বলেন, এই ভদ্রলোক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল। বিগত ১৭ বছর সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক থাকাবস্থায় বিভিন্ন এমপি,মন্ত্রীর সাথে সম্পর্ক ও যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহন করেছেন। আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের সহায়তা নেয়া যেমন নেশায় পরিণত হয়েছে। পট পরিবর্তনের পরে ভুয়া নাম পরিচয় ব্যবহার করে বার বার সরকারি অনুদান গ্রহন করেছেন। ইতি মধ্যে ৫ সদস্য তদন্ত কমিটির কাছে প্রমানিত হয়েছে সে যে ভূয়া জুলাই যোদ্ধা। তারপরও তাকে যে একটা সম্মাননা দেওয়া হলো এটা অত্যন্ত দুঃখ জনক নিন্দনীয়। এটা যাতে প্রত্যাহার করা হয় আমি জোর দাবি জানাই।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক মো আব্দুল শহীদ বলেন, ২০০৪ সালের জানুয়ারি মাসে সুনামগঞ্জের ছাতক থেকে মোটরসাইকেল যোগে সুনামগঞ্জ সদরে আসার পথে ধারন বাজারে সড়ক দূঘটনায় পা ভাঙ্গে আল হেলাল মো ইকবাল মাহমুদের। সরকারি বিভিন্ন দপ্তর থেকে অনুদান গ্রহন করতে গিয়ে একাধিক নাম ব্যবহার করছেন তিনি। কখনও আল হেলাল, কখনও মো ইকবাল মাহমুদ। ২০০৪ সালের ২১ আগষ্ট দিরাইয়ে গ্রনেড হামলায় আহত হন প্রয়াত বাবু সুরঞ্জিত সেন গুপ্ত। আল হেলাল গ্রেনেড হামলায় আহত দেখিয়ে এই ভাঙা পা দেখিয়ে সরকারি অনুদান গ্রহন করে। সর্বশেষ ভূয়া চিকিৎসা পত্র দিয়ে জুলাই যোদ্ধা সেজে জুলাই ফাউন্ডেশনের ১ লক্ষ টাকার চেক গ্রহন করেন আল হেলাল মো ইকবাল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক