শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার উদ্বোধন

Reporter Name / ৩১৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি : জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম।

বরেণ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ এবং শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আল মামুন। উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক এবং জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান রাসেল।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং পরে ক্রেস্ট ও সংগঠনের লোগোসম্বলিত আইডি কার্ড প্রদান করা হয়। অতিথিরা সংগঠনের সফলতা কামনা করে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। উদ্বোধনী আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কল্যাণ পরিষদের সদস্যরা অংশ নেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক